খুলনা বটিয়াঘাটায় আন্তর্জাতিক নারী দিবস পালন

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে খুলনা বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা দপ্তর আজ রোববার সকালে এক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অফিসার বিপাশা দেবী তনু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার আবু বকর সিদ্দিক, প্রাণী সম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, নির্বাচন অফিসার নান্নী খান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা অফিসার বিপাশা দেবী তনু। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, অধ্যাপক সাংবাদিক ও বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এনায়েত আলী বিশ্বাস, যুগ্ম আহবায়ক সাংবাদিক তরিকুল ইসলাম, ইমরান হোসেন। কবিতা পাঠ করেন পুস্পিতা রায়। বক্তব্য রাখেন অধ্যাপক সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, জেজেএসের মশিউর রহমান, এস আই তানজিলা হুদা, কবিতা আবৃত্তি করেন অদৃতা মন্ডল, অমর বৈরাগী, সৌম্য মন্ডল, জগত জীবন বিশ্বাস। সভায় বহু নারী শ্রোতা উপস্থিত ছিলেন। নারী দিবস পালন উপলক্ষে কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *