কল্যাণপুর ইউনিয়নে জেলের মাঝে চাল বিতরণ

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুর ইউনিয়নে জেলেদের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৬৮০ জন জেলের প্রত্যেককে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়।
সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন প্রশাসক মেহেদী হাছান মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন আলম সরদার, টেক অফিসার ও ইউনিয়ন কৃষি কর্মকর্তা মানিকুর রহমান, কল্যাণপুর ইউনিয়ন সমন্বয়ক ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে জেলেদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *