বটিয়াঘাটায় জেজেএস এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
খুলনা বটিয়াঘাটায় “জাগ্রত যুব সংঘ (জেজেএস)” এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন এর প্রভাব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে ২৬ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায়।
অ্যাডভোকেসি এন্ড কো-অর্ডিনেশন উইথ ক্লাইমেট চেঞ্জ এক্টরস শীর্ষক এ্যাডভোকেসী সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা ভবনের কনফারেন্স রুমে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী কুন্ডু, বটিয়াঘাটা ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস, জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্থ রায়, বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক মোঃ সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক মোঃ ইমরান হোসেন। শিক্ষক ও সিপিপি প্রতিনিধিসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জলবায়ু শিশু ফোরাম এর সভাপতি সুমাইয়া আক্তার এবং এসসিভিএল প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান বলেন উপজেলা জলবায়ু শিশু ফোরাম সদস্যরা কার্বন নিঃসরন হ্রাস, বৃক্ষ রোপন, সাইক্লোন সেল্টার সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে যে সচেতনাতামূলক কাজ করছে তা অত্যান্ত প্রশংসনীয়। একই সাথে শিশুরা যেন এধরনের কাজের পাশাপাশি তাদের পড়া-লেখাকে অধিকতর গুরুত্ব দেন সে বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি চলমান জলবায়ু পরিবর্তনের ফলে এলাকার বিভিন্ন সাইক্লোন সেন্টারে কি কি সমস্যা হচ্ছে তা চিহ্নিতকরণ এবং উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচরে আনায় ধন্যবাদ জানান এবং বিভিন্ন সাইক্লোন সেল্টারে দুর্যোগকালীন সময়ে দুগ্ধদানকারী মায়েদের জন্য ব্রেষ্ট ফিডিং কর্ণার স্থাপন ও ক্রমান্বয়ে অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
এছাড়া প্রধান অতিথি উপস্থিত ইউপি চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দদের স্ব স্ব সাইক্লোন সেল্টারের ছোট-খাটো সমস্যা সমাধানে স্বল্পতম সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহনের নির্দেশনা দেন। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যপরিধি ও অন্যান্য পরিকল্পনা তুলে ধরেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে শিশু প্রতিনিধি সম্পৃক্তকরনের আশ্বাস প্রদান করেন। একই সাথে তিনি হোগোলবুনিয়া গ্রামের হাটবাটি এলাকার সাঁকো পুনঃ নির্মান অথবা স্থায়ী স্থাপনা করার আশ্বাস প্রদান করেন। এরপর এ্যাডভোকেসী সভায় শিশু ফোরামের সদস্যরা উপজেলায় তাদের বিভিন্ন কার্যক্রমের সমস্যা, সাফল্য ও পরিকল্পনা তুলে ধরেন। সভায় জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্থ রায় শিশুদের দাবীর পরিপ্রেক্ষিতে বলেন, প্রগতি স্কুল সংলগ্ন এলাকায় সিটি কর্পোরেশনের আবর্জনা স্তুপিকরনের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টার ও সহযোগিতা প্রয়োজন। আগামীতে ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহায়তায় এই সমস্যা সমাধান করা হবে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) কেএনএস ও বিএমজেট জার্মানি এর সহযোগিতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষিরা জেলার ১০টি উপকূলীয় উপজেলা এবং খুলনা শহর এলাকায় জলবায়ু পরিবর্তূন ও দুর্যোগ বিষয়ে শিশুদের কন্ঠস্বর ও নেতৃত্ব উন্নয়নে ‘‘স্ট্রেন্দেনিং চিলড্রেন’স ভয়েজ এন্ড লিডারশিপ ইন এ্যাডড্রেসিং ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিজাস্টার রিস্ক ইন বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়ন করছেন।

