মতলব দক্ষিনে মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা

মোঃ খোরশেদ আলমঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব সদর বাজারে মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে । মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনতাহীনা পৃথুলা ।

গত ১৭ ফেব্রুয়ারী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারায় মতলব বাজারে তিন জন ব্যবসায়ীকে অতিরিক্ত দামে দ্রব্যমূল্য বিক্রি ও দ্রব্যমূলের তালিকা না থাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ খোরশেদ গাজী, মতলব দক্ষিন থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনতাহিনা পৃথুলা বলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে যদি কোন ব্যবসায়ী অসৎউপায় অবলম্বন করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

ক্যাপশন ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মতলব বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মুনতাহীনা পৃথুলা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *