ফুলপুরে সাবেক এমপির গাড়ি বহরে হামলা ও ভাঙচুর
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ফুলপুরের সাবেক এমপি কেন্দ্রীয় কৃষকদল নেতা এডভোকেট আবুল বাসার আকন্দের গাড়ি ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুনকে দায়ী করে বক্তব্যের প্রতিবাদে শনিবার রাতে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় ওয়াহেদুজ্জামান মিঠুন বলেন,আমি গভীর দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব আবুল বাসার আকন্দ দলের নীতি ও আদর্শের পরিপন্থী ভূমিকা নিয়েছেন।সম্প্রতি কে বা কারা তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অথচ তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় করার জন্য সেই ঘটনার সাথে আমার নাম জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন।আমি স্পষ্টভাবে বলতে চাই উক্ত ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

