ময়মনসিংহ- ২ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীর বিজয়

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ফুলপুর তারাকান্দা (ময়মনসিংহ-২) আসনে খেলাফত মজলিস রিকশা বিপুল ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে নিয়েছেন। বিজয়ী মুহাম্মদুল্লাহ ভোট পেয়েছেন ১৪৬২০২, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ ১১৮৪৩৮ ভোট পেয়েছেন। ভোট ভোটার সংখ্যা ছিলো ৫৭৬১৬৮। মোট প্রাপ্ত কেন্দ্র ছিলো ১৭৪। বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন মুহাম্মদুল্লাহর প্রতীক রিকশাকে। ২৮৭৯৭ ভোটের ব্যবধানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বৃহস্পতিবার সকাল ৭:০০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটাররা ভোট প্রধান করেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে যে কোনো কেন্দ্রে কোনো বিশৃঙ্খলার খবর দেখা যায়নি, কোনো কেন্দ্রে ভোট কারচুপি হয়নি। ভোট চলাকালীন সময়ে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর টহল দিতে দেখা গেছে। মুহাম্মাদুল্লাহ নির্বাচিত হওয়ার পর আজ জুম্মার নামাজ আদায় করেন বালিয়া বড় মাদরাসার মসজিদে ইমামতির মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *