ত্রয়োদশ জাতীয় সংস নির্বাচনে বেসরকারিভাবে ২১৩ টি আসন নিয়ে তারেক রহমানের দল বিএনপি ঐতিহাসিক বিজয়, অভিনন্দন ও শুভেচ্ছা জানাল মার্কিন দূতাবাস এবং ভারতের প্রধানমন্ত্রী

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামকে পিছে ফেলে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে জনাব তারেক রহমানের বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ২১৩ টি আসন নিয়ে বিএনপি জোট।
০৭ আসনে বিজয়ীদের মধ্যে দলটি থেকে ৬নারী প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে সংসদে আসছেন। এছাড়াও একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বিজয় নারীরা হলেন মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ ব্যারিস্টার রুমিন ফারহানা।
ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। পোস্ট উ‌ল্লেখ করা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।
বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিপুল জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে এক নির্ণায়ক বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান তিনি।
বাংলাদেশ ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে চাচ্ছে। বেসরকারিভাবে তিনিই এখন প্রধানমন্ত্রী।
তবে সেই বিজয় দেখে যেতে পারলেন না তারেক রহমানের জননী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অত্র পত্রিকার দপ্তর সম্পদক সেখ রাসেল এর পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *