পিরোজপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদীর বড় জয়
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর-১ (সদর–নাজিরপুর–ইন্দুরকানী) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
ঘোষিত চূড়ান্ত ফলাফলে মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে মোট ১,৩২,৬৫৯ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১,০৭,১০৫ ভোট।
উল্লেখ্য, পিরোজপুর-১ আসনে এর আগে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত হলো।

