ফুলপুরে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ২
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক দ্রব্য, নগদ টাকা জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। ফুলপুরের অস্থায়ী আর্মি ক্যাম্পের মেজর সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন চরপারা গ্রামের মোজাহারুল ইসলামের স্ত্রী হালিম খাতুন(৪৫) এবং শাহপুর মোড় বাজার এলাকার আব্দুল খালেকের পুত্র মোঃ হানিফ(৫০)। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

