মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন । দিনাজপুর কারাগারে অসুস্থ হলে ঠাকুরগাঁওয়ের এই কিংবদন্তী রাজনীতিবীদকে নেওয়া হয় দিনাজপুর মেডিকেলে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

২০২৪ সালের আগস্ট মাসে ঠাকুরগাঁওয়ের রুহিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বেশ কয়েকটি মামলায় তিনি কারাগারে ছিলেন। রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদমন্ত্রী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *