বটিয়াঘাটায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত
সেখ রাসেল, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ:
খুলনা -১ আসনে বিএনপির (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বটিয়াঘাটা জলমা ইউনিয়নের ৪ ওয়ার্ডে মাথাভাঙ্গা ভুমিহীন পল্লী লিফলেট বিতরণ ও ৯ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাশকুর হাসান ফ্রান্স।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল খার সভাপতিত্বে এসময়ে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের মোঃ জিহাদুল ইসলাম, সদস্য মোঃ আতিকুজ্জামান, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন, উপজেলা মিডিয়া সেলের সদস্য মোঃসোহরাব হোসেন মুন্সি, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক পান্না মিয়া,স হ সভাপতি বাদশা মিয়া, সোয়েদ আলী শিকদার কাদের মৃধা, আজিম মিয়া, নাজমুল শেখ, নাসির শেখ, ৪ নং ওয়ার্ড বিএনপির ইমরান কাজী, সুজন হোসেন, আব্বাস, শাহীন,আরিফ, পান্না তালুকদার প্রমুখ।

