খুলনা-১, জামায়াত জোট মনোনীত কৃষ্ণ নন্দী, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সেখ রাসেল, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ:
ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচনী আসন ৯৯, খুলনা-১ জামায়াতসহ ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী কৃষ্ণ নন্দী গতকাল সকাল ১২ টায় জামায়াতের উপজেলা কার্যালয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী, বটিয়াঘাটা থানা জামায়াতে ইসলামীর আমির ও দালিপাল্লার পূর্বের মনোনীত প্রার্থী মাওঃ মো: আবু ইউসুফ, খুলনা জেলা শাখার সংগ্রামী শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর আঃ রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক মাহাবুব আলম মিলন, খুলনা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সম্পাদক মু: আল-আমিন গোলদার, বটিয়াঘাটা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ.হাই বিশ্বাস, নায়েবে আমীর হাফেজ মোঃ আশরাফ আলী, কোষাধ্যক্ষ আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের ন্যায্য অধিকার, বিশেষ করে দাকোপ-বটিয়াঘাটা সাংবাদিকদের প্রশিক্ষণ সহ আরও উন্নত করণ, বেতন ভাতার ব্যবস্থার চেষ্টা করে হবে। তিনি আরও বলেন, সাগর রুনি সহ অনেক সাংবাদিকদের নৃশংস হত্যা করা হয়েছে, তার বিচার জামায়াতে ইসলাম করবে।
বিভিন্ন প্রশ্নের উত্তরে কৃষ্ণ নন্দী বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি বলেন, বটিয়াঘাটার হিন্দু পরিবারগুলোর অভিভাবক হিসেবে কাজ করবেন, যাতে তারা সুখে-শান্তিতে বসবাস করতে পারে। তিনি আরও বলেন, খুলনা-১ আসনের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে তিনি কাজ করতে চান।
তিনি সকল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারাও দেশের একটি স্তম্ভ, অতএব আমি কিংবা আমার দলের নেতা কর্মীরা কোন ভুল করলে তা জাতির সামনে তুলে ধরে প্রতিবাদ করবেন। যাতে আমরা দূর্ণীতি, চাঁদাবাজি, দখল বাজি, অন্যের সম্পদ লুন্ঠন, কোন বরাদ্দের টাকা কেউ মেরে খেতে না পারে, এটা আপনাদের নিকট থেকে আশা করি। আপনারা প্রশাসনের দূর্ণীতি আপনারা তুলে ধরে থাকেন। আজ আপনি আমাকে ছাড় দিবেন, কাল আপনার ক্ষতি করার সাহস পাবো।
এর পূর্বে কৃষ্ণ নন্দী বাবু সাচিবুনিয়া নিজস্ব অফিসে দাকোপ বটিয়াঘাটা পল্লী চিকিৎসদের একটি স্থায়ী এ্যাসোসিয়েশনসহ অফিস ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরও উন্নত করার আশ্বাস দেন। তিনি আরও বলেন, আমি বরাবরই বলে আসছি, আমি যা পারবো তা বলবো, যা পারবোনা তা বলবো না। আমি চাই দাকোপ বটিয়াঘাটার উন্নয়ন আমি এমপি হতে পারি বা না পারি আপনাদের ফেলে রেখে পালিয়ে যাবো না।

