পিরোজপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুরে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেন কর্তৃক গঠিত রেইডিং টিম এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীনের নেতৃত্বে সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে পিরোজপুর পৌরসভার কুমিরমাড়া এলাকার মৃত তাহের আলী শেখের পুত্র মোঃ সরোয়ার হোসেন শেখ(৪৭)কে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি মামলা রুজু করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দণ্ডিত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়।একই অভিযানে ইন্দুরকানী উপজেলার জিয়ানগর গ্রামের জালাল শেখের পুত্র রাহাত শেখ (২০) কে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে মামলা রুজু করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তাকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক বলেন মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

