বটিয়াঘাটা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের নামে মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ
খুলনা জেলা ব্যুরো চিফ:
আসন্ন ত্রয়োদশ সংসদীয় আসন ৯৯, খুলনা-১ আসনের বটিয়াঘাটা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খায়রুল ইসলাম জনি ও বিএনপির সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকাল ৫:৩০ টার সময় বটিয়াঘাটা দলীয় কার্যলয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যা পাঠ করেন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির পরিচালনা কমিটির আহবায়ক খায়রুল ইসলাম খান জনি। লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ও আমার দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে জাময়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী মিথ্যা সংবাদ সম্মেলন করেন, যে কয়েকটি অনলাইন ও প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রচার করেন। যা আমার দৃষ্টি গোচর হয়। খুলনা ১ আসনের ১১ দল মনেনীত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী বেলা ১২ টার সময় তার সাচিবুনিয়া নিজস্ব কার্যলয়ে সংবাদ সম্মেলন করেন। লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,” গতকাল ০২ ফেব্রুয়ারী আনুমানিক সন্ধ্যা ৭টার সময় ৭ নং আমিরপুর ইউনিয়নের জয়পুর গ্রামে বিএনপি নেতা খাইরুল ইসলাম খান জনির নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা হ্যান্ড মাইক নিয়ে জয়পুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচার করছিলেন, এ সময় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনির নেতৃত্বে ১৫/২০ জন, শিবির সভাপতি আরিফুল ইসলাম ও জামাত কর্মী সেকমতের উপর অতর্কিত হামলা, মারধর করে ও প্রচার মাইক কেড়ে নেয়। বিষয়টি ভূয়া ও মিথ্যা বানোয়াট।
“প্রকৃত পক্ষে এধরনের কোন ঘটনা ঐ এলাকায় ঘটেনি। বিএনপির ভাবমুর্তি নষ্ট করার জন্য তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছে। ঐ সময় আমরা লিফলেট বিতরণ ও গন সংযোগ করি। সেখানে জামায়াতে ইসলামীর কিছু কর্মীরা আমাদের কর্মীদের বাধা দেয়ার চেষ্টা করে। প্রসাশন ঘটনা স্থল থেকে দুই পক্ষকে দুই পাশে সরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে কোন মাইক ছিনিয়ে নেয়া বা কোন শিবির কর্মীকে মারধর করা হয়নি। বিএনপির সমর্থকদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী যে মিথ্যা ও হয়রানি মুলক অপ্রচার চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান শাহিন, নাসির উদ্দিন কালু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আঃ সালাম, ২ নং বটিয়াঘাটা বিএনপির সদর ইউনিয়নের সভাপতি মোল্লা ইমরান আহমেদ, মোঃ টুটুল, সেলিম রেজা হাওলাদার, নুর আলম, ইমরান হোসেন মলঙ্গী, মিহির, প্রতিফল, রুপক বিশ্বাস, প্রবির বৈরাগী, গৌতম মন্ডল, প্রীতিশ মন্ডল, সিদ্দিকুর রহমান, হাফিজ মালঙ্গী, আল মামুন, হাফিজুর রহমান সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী।

