পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের মানববন্ধন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ম গ্রেডে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্তের প্রতিবাদ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ঘোষিত ন্যায্য ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আইডিইবি পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী কাজী মুজিবুর রহমান, সদস্য সচিব প্রকৌশলী সৈয়দ মো. মুহসিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ হাওলাদার, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ প্রকৌশলী শেখ হোসনেয়ারা পপি, প্রকৌশলী মো. আল-আমিন, মো. ইব্রাহিম মিয়া, মো. ইমাম হোসেন, মো. মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে দেশের অবকাঠামো উন্নয়নে ফিল্ড পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিভিন্ন সময় সরকারপ্রধানসহ নীতিনির্ধারকরা তাদের অবদানের স্বীকৃতি দিলেও পূর্বে মীমাংসিত গ্রেড সংক্রান্ত বিষয়ে নতুন করে বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলবে।তারা অবিলম্বে প্রস্তাবিত কোটা বাতিলের দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হলে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।পরে কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *