আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জনসমাবেশ, ভিভিআইপি ও ভিআইপি ডিউটি উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিতঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রবিবার বিকালে কেএমপি’র বরাস্থ পুলিশ লাইন্সে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জনসমাবেশ, ভিভিআইপি ও ভিআইপি ডিউটি উপলক্ষ্যে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা নিরাপত্তামূলক ডিউটিতে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং করেন।

ব্রিফিং প্যারেডে কেএমপির মান্যবর কমিশনার উপস্থিত থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাপনা, ভিভিআইপি নিরাপত্তা, পেশাদারিত্ব, শৃঙ্খলা, নিরপেক্ষতা ও জনবান্ধব আচরণ নিশ্চিতকরণসহ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলায় সবাইকে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *