আদমদীঘিতে “মার্চ ফর দাঁড়িপাল্লা” নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে “মার্চ ফর দাঁড়িপাল্লা” নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলার জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওঃ মমতাজ উদ্দিন, হাফেজ আব্দুন নূর, বগুড়া-৩ আসনের দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রাথী নূর মুহাম্মাদ আবু তাহের, বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ ইউনূছ আলী, সহকারী সেক্রেটারী মাওঃ আব্দুল জোব্বার, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জগন্নাত বিশ্ববিদ্যালয়ের জিএস আব্দুল আলিম আবিদ, কেন্দ্রীয় দাওয়াত সম্পাদক মোজাফফর হোসেন, রাজশাহী মহানগর এনসিপির আহবায়ক মোবাশ্বের আলী, জামায়াত নেতা আহসান হাবীব পল্টু, ফরিদুল হক, আহসান হাবীব তুহিন, আদমদীঘি উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, সেক্রেটারী রেজওয়ানুল হক, এ্যাড. সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, এনামুল হক, এ্যাড. সোহেল, বগুড়া জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, সেক্রেটারী সাদ্দাম হোসেন,আদমদীঘি উপজেলা ছাত্র শিবের সভাপতি নকিব আরমান, সেক্রেটারী আব্দুস সালাম প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী নূর মুহাম্মাদ আবু তাহের কে পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দূর্নীতি চাঁদাবাজ মুক্ত করতে চাইলে দাঁড়িপাল্লা মার্কার কোন বিকল্প নেই। আপনারা দাঁড়িপাল্লার সাথে হ্যাঁ ভোটে ভোট দিবেন। তিনি আরও বলেন, আমরা জানি আপনাদের কি কি সমস্যা আছে, আপনাদের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে সান্তাহার পৌরসভায় রেলওয়ে যানজট মুক্ত করতে একটি আন্ডারপাস নির্মাণ করতে চাই। আমরা দুপচাঁচিয়া পৌরসভায় যানজট নিরসনে একটি ফ্লাইওভার নির্মাণ করতে চাই। আপনাদের এই অঞ্চলের কর্মস্থানের বৃদ্ধির জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কলকারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। আপনারা যদি বগুড়া-৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থীকে নির্বাচিত করেন তাহলে আমাদের সকল কমেন্টমেন্ট বাস্তবায়ন করবো। ইনশাআল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *