কেএমপি ডিবি’র অভিযানে ১৯৫ (এক শত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মটরসাইকেল এবং ০২ টি মোবাইল সহ ০১ (এক) জন আটক

সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ:
খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম ২৬/০১/২০২৬ খ্রি. ১৯:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন পুরাতন যশোর রোডস্থ ফেয়ার ক্লিনিক মোড়স্ত জামালুল ফুরকান মাদ্রাসার মূল গেইটের বিপরীত পাশে পাকা রাস্তার উপর হতে মোঃ মনিরুজ্জামান @ টিটু (৪২), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-জাহানারা বেগম, সাং-বাগমারা, ডিগ্রী কলেজের পাশে, থানা-রূপসা, জেলা-খুলনা’কে ১৯৫ (এক শত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মটরসাইকেল এবং ০২ টি মোবাইল সহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। উক্ত আসামী মোঃ মনিরুজ্জামান @ টিটু (৪২) ইতোপূর্বে ০৬ টি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *