গণভোটে ‘না’ ভোট দেওয়ার ষড়যন্ত্রে জি,এম কাদেরের

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ওই অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আরো দুজন প্রার্থী পেন্ডিং আছে। সে ক্ষেত্রে ১৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টির।
সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, ‘১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এদের মধ্যে ৬ জন নারী প্রার্থী আছেন। পরবর্তী সময় আরো ২-৩ জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন।
নির্বাচনের লেভেলে প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি বলেন, ‘আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।’
তিনি বলেন, ‘স্বৈরাচার রোধের নামে যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়নি, তার হাত-পা বেঁধে দেওয়া হয়েছে। দেশ চালানোর ব্যক্তিক্ষমতা দিতে হবে, ক্ষমতা না দিলে কোনো দিন দায়িত্ব পালন করতে পারবেন না।’
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই গণভোট সংবিধানবিরোধী, অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে।’
এনিয়ে দেশের উদীয়মান শিক্ষিত ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খুবিই ধিক্কার জানিয়ে বলেছেন, তারা বরাবরই জাতীয় বেঈমান। তবে এ নিয়ে মহাদেব মন্ডল বলছিলেন, আমি এক সময় জাতীয় পার্টি করতাম এখনও মন কাদে, কিন্তু এদের এই দেশ বিরোধী চিন্তাভাবনার কারণে জাতীয় পার্টিকে ছাড়তে বাধ্য হয়েছি। সারা জীবন জামায়াতের বিপক্ষে কথা বলেছি, কিন্তু বাস্তবে তারায় সকল দলের চেয়ে উত্তম। যারা গণভোট অর্থাৎ দেশ সংস্কারের পক্ষে না তারা মূলত ফ্যাসিস্ট, সেদিক থেকে উনারাও ফ্যাসিস্ট, উনাদের বয়কট করা উচিত।
আসলাম খান বলছিলেন, যদি একাকি সমাজ গড়া যেত, দেশ গড়া যেত তাহলে বলতাম ওদেরকে দেশ থেকে বের করা দেওয়া হোক, কিন্ত প্রত্যেকের ব্যক্তিমত আছে, তারাও এদেশেরই নাগরিক। নয়তো বলতাম কঠিন বিচারের মুখোমুখি করতে। যারা প্রকাশ্যে না ভোটের ডাক দিচ্ছে, তাদেরকে থেকে দেশ কি আশা করবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *