বটিয়াঘাটা প্রেসক্লাবে ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী সুনীল শুভ রায়ের মতবিনিময়
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ:
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় খুলনা বটিয়াঘাটা প্রেসক্লাবের নিজস্ব ভবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের ইসলামী ফ্রন্ট মনোনীত এমপি প্রার্থী সুনীল শুভ রায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন,”আমি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলাম। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করতে চাইনি। নির্বাচনের বাস্তবতা দেখে আমি নির্বাচন বর্জন করি। জাতীয় নির্বাচনের বাস্তবতা সম্পর্কে আমি আগেই সতর্ক করি। কিন্তু দলের চেয়ারম্যান তা না শুনে নির্বাচনের বিরুদ্ধে কিছু কথা বলায় বা প্রতিবাদ করায় আমাকে দল থেকে অব্যহতি দেয়। এই নির্বাচনে বড় বড় দল থেকে আমাকে মনোনয়ন দিতে চাইলেও আমি নেই নি।আমি এই এলাকায় কাজ করতে চাই তাই স্বাতন্ত্র্য প্রার্থী হিসেবে মনোনয়ন কিনতে চেয়েছিলাম। কিন্ত সেখানে ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর দেখাতে হয়, এই ক্ষেত্রে প্রার্থীতা বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ২০১৭ সালে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জোট গঠিত হয়, তাতে ইসলামী ফ্রান্ট জাতীয় পার্টির এক অংশের শরিক দল ছিলো। সেহেতু এই দলের প্রতিক নিয়ে আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ক্রয় করি। আমি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়নমুল কাজ করবো। “সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ইসলামী ফ্রন্ট জাতীয় পার্টির এটি পার্ট সেখানে জাতীয় পার্টির নেতা কর্মী আমার সাথে কাজ করতে কোন বাধা নেই। “ইসলামী ফ্রন্টে তার যোগদানের বিষয় জানতে চাইলে তিনি বলেন,” আমি ইসলামী ফ্রন্টের সদস্য নয়, আমি শুধুমাত্র তাদের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। “ইসলামি ফ্রন্টের নেতা কর্মী তাদের থাকার বিষয় তিনি বলেন,”যেহেতু এই এলাকায় এই দলের তেমন কোন প্রভাব বা কমিটি নেই সেই ক্ষেত্রে তাদের তেমন কেউ নেই।
“এসময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন, সম্মিলিত জোটের শরিক দল বাংলাদেশ হিন্দুলীগের বটিয়াঘাটা উপজেলা শাখার আহবায়ক প্রীতিশ কান্তি মন্ডল, সাবেক জাতীয় পার্টির উপজেলা সভাপতি মতওয়ালী শেখ, সাংবাদিক স্বপন, বাবু শুনীল শুভ রায়ের প্রধান এজেন্ট সাংবাদিক শাওন হাওলাদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল হামিদ, বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক কলামিস্ট অধ্যাপক (অব:) এনায়েত আলী বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

