রামদাসদীতে চুরি: স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট, আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোটারঃ রামদাসদী হাজী হাসেম খাঁন বাড়ি সংলগ্ন একটি ক্লিনিকের পাশের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জানালার লোহার রড ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও দামী জিনিসপত্র নিয়ে গেছে।
ভুক্তভোগী মোঃ এমরান হোসেন খাঁনের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দুই দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে যান। ৩ জানুয়ারি দুপুরে বাসায় ফিরে তিনি ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান এবং জানালার রড ভাঙা অবস্থায় পাওয়া যায়।
এ সময় ঘর থেকে প্রায় ২ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকাসহ অন্যান্য দামী মালামাল চুরি হয়েছে বলে জানান এমরানের স্ত্রী।
এলাকাবাসী জানান, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের অভিযোগ, যুব সমাজের একটি অংশ নেশাজাত দ্রব্যে জড়িয়ে পড়ায় এসব অপরাধ বাড়ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিয়মিত টহল ও অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *