সবাই মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি: তারেক রহমানের, দেশে ফেরাই নাহিদ ও মাহফুজের আবেগঘন স্টাটাস এবং ৩৬ এক্সপ্রেসওয়েতে পরিচ্ছন্নতা কার্যক্রম

সেখ রাসেল, দপ্তর সম্পাদক: মঞ্চে ওঠে বক্তব্য শুরু করার আগে তারেক রহমান মহান আল্লাহর দরবারে ধন্যবাদ জানিয়ে দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি ধন্য। এ জনসমুদ্রে উপস্থিত সবাই এবং সারা দেশের মানুষ আমাদের দেশ গড়ার এ যাত্রায় অংশ নেবেন।’ দীর্ঘদিনের নির্বাসন কাটিয়ে দেশের মাটিতে ফিরে আসা তার এ প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক নয়, এটি দেশের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট সিলেট হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিএনপির শীর্ষ নেতারা উষ্ণ অভ্যর্থনা জানান। ফ্লাইট অবতরণের পর সরাসরি রাজধানীর পূর্বাচল এলাকায় তিন শ’ ফিটের মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। গাড়ি দিয়ে তিন শ’ ফিট পর্যন্ত আসার পথে তিনি লাখো মানুষের উল্লাসে হাত নেড়ে সাড়া দেন। মূল মঞ্চে পৌঁছাতে গাড়ির সময় লেগেছে প্রায় তিন ঘণ্টার বেশি। পুরো পথজুড়ে মানুষের উচ্ছ্বাস, লাল-সবুজ পতাকা, স্লোগান– সবই দৃশ্যমান ছিল। মঞ্চে ওঠে বক্তব্য শুরু করার আগে তারেক রহমান মহান আল্লাহর দরবারে ধন্যবাদ জানিয়ে দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি ধন্য। এ জনসমুদ্রে উপস্থিত সবাই এবং সারা দেশের মানুষ আমাদের দেশ গড়ার এ যাত্রায় অংশ নেবেন।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো: নাহিদ ইসলাম আজ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা আরো সুসংহত করবে। তিনি বলেন, ‘জনাব তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরো সুসংহত করবে বলে আমরা বিশ্বাস করি। নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ।’ নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন বাংলাদেশী নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এই অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন। নাহিদ ইসলাম বলেন, ‘জনাব তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানাই। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার এই অংশগ্রহণ ফলপ্রসূ হোক।

সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম আজ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রে আস্থা ও বিশ্বাসকে আরো সুদৃঢ় করবে।’ মাহফুজ আলম বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।’ পোস্টে তিনি লেখেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে জিয়া পরিবারের অঙ্গীকার কয়েক দশক ধরে প্রমাণিত। আশা করি, তিনি তার প্রতিশ্রুতি পূরণ করবেন এবং একটি সত্যিকারের সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সহায়তা করবেন।’ পোস্টের শেষের দিকে এসে সাবেক এ উপদেষ্টা বিএনপি নেতাকে দেশে স্বাগত জানিয়ে লেখেন, ‘স্বাগতম।’

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে অনুষ্ঠিত বৃহৎ জনসমাবেশের পর সৃষ্ট বর্জ্য অপসারণে শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে স্বেচ্ছা কার্যক্রম হিসেবে পরিচ্ছন্নতা অভিযান চালাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযান রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট সড়ক), এয়ারপোর্ট রোড এবং আশপাশের এলাকায় চালানো হবে। তারেক রহমানকে স্বাগত জানাতে এসব এলাকায় আজ বিপুলসংখ্যক মানুষ সমবেত হন। অধ্যাপক পাভেল জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা সেচ্ছাসেবী হিসেবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে। এ কার্যক্রম এলাকাগুলোতে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়ক হবে। তিনি বলেন, জনস্বার্থে ও নাগরিক দায়িত্ববোধ থেকে বিএনপির নেতাকর্মীরা এ স্বেচ্ছায় এ কর্মসূচিতে অংশ নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *