খুলনা বটিয়াঘাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী সহ দুজন জখম

সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ: খুলনা বটিয়াঘাটা কিসমত ফুলতলা এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল খান এর ফার্মের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী সহ দুজন জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে।
‎খুলনার বটিয়াঘাটা কিসমত ফুলতলা সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল খান এর ফার্মের সামনে একটি বাচ্চার সাথে কথা কাটা কাটিকে কেন্দ্র করে দেখে নেয়ার হুমকি দেয়, মৃত হাছানের ছেলে তামিম। পরে দুপুরে শাহাদাৎ ঐ ফার্মের সামনে আসলে তামিম ও তার ভাই বোন আরো কিছু সহযোগী নিয়ে হামলা করে। তখন তার বোন, স্ত্রী ও মা ছুটে এসে ঘটনা জানতে চাইলে তাদের উপর তামিম সহ তার সহযোগীরা আবারো হামলা চালায়। হামলায় রিপার নাকে গুসি দিলে রক্তাক্ত হয় এবং রক্তাক্ত অবস্থায় রিপা ও তার ভাই থানায় অভিযোগ করতে আসলে থানার পরামর্শ আগে চিকিৎসা নিতে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ফুলতলা মোঃ আজাদ গাজীর ছেলে মোঃ সাহাদাত গাজী ও রিপার ভাই বোন কে মেরে রক্তাক্ত জখম করে। তারা বর্তমানে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন অবস্থায় আছেন। এরিপোট লেখা পর্যন্ত থানায় অভিযোগ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *