ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশে ফিরেছেন জামায়াত আমির

সেখ রাসেল, দপ্তর সম্পাদক: শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি হাদিকে দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে জানাজায় অংশ নেয়ার আহ্বান জানান।
জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা পৌঁছান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিভায়েড অ্যাকাউন্টে এ তথ্য নিজেই জানিয়েছেন জামায়াত আমির।
ফেসবুকে তিনি লেখেন, ‘শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে; কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন।’
তিনি লেখেন, ‘শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন- তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশগ্রহণ করুন। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘শহীদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *