খুলনার বটিয়াঘাটায় অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে মামলা আসামী বাপ্পি মল্লিক গ্রেফতার
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুুরো চিফ: খুলনা বটিয়াঘাটা উপজেলা অন্তর্গত ৫নং ভান্ডারকোর্ট ইউনিয়নে অপহরণ করে চাঁদা দাবির করেছে বলেছে এলাকা হতে বাপ্পি মোল্লিক নামে এক দুষ্কৃতিকারীকে ঘটনাস্থল থেকে আটক করেন বটিয়াঘাটা থানা পুলিশ।এ বিষয়ে ভিক্টিম ওলিয়ার রহমান(৫৩) বাদী হয়ে তিন জনকে আসামি করে বটিয়াঘাটা থানায় একটি চাঁদাবজি মামলা করেছেন, যার মামলা নাম্বার ০৯, তারিখ ১৯/১২/২৫।
মামলা সূত্রে জানা যায়, ভিক্টিম অলিয়ার রহমান জানান তিনি একজন ঠিকাদার, তিনি খুলনা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে তার একটি কাজ চলছে। সেখানে স্থানীয় কিছু লোকজন দিয়ে কাজ করায়। ভান্ডারকোর্ট এলাকার মাহফুজুর মল্লিকের পুত্র বাপ্পি মল্লিক ১৮/১২/২৫ রাত আনুমানিক ০৮ টার দিকে ফোন করে কাজের জন্য তাকে কিছু লোক দেয়ার কথা বলে ভান্ডারকোর্ট বটতলায় ডেকে নিয়ে আসে। সেখান থেকে পাশের বাড়ি কথা বলার কথা বলে ঐ এলাকার নির্মল কুমার দে এর পুত্র উত্তম কুমার দে এর বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে এক কাপ চা খেতে দেয়। এর মধ্যে কয়জন মিলে ভিক্টিমের সাথে ধস্তাধস্তি করে এবং বাপ্পি তার কাছে থাকা নগদ টাকা, চেন ও একটি আংটি নিয়ে নেয়। পরে সেখান থেকে নদীর পাসে একটি ঘেরে নিয়ে হাত পা বেধে ঝুলিয়ে মুখে টেপ মেরে মারধর করে এবং ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে মেরে নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়। তখন ভিক্টিম বলেন,” আমার কাছে এত টাকা নাইএখন ৫ লক্ষ টাকা আছে, এই নিয়ে আমার জীবন ভিক্ষা দেন। “অপহরনকারি বাপ্পি ভিক্টিম কে ফোন করে টাকা আনতে বললে, ভিক্টিম তার ভাইপো হাসানকে ৫ লক্ষ টাকা নিয়ে তাকে ছড়িয়ে নেয়ার কথা বললে ভিক্টিমের ভাইপো হাসান প্রসাশনকে অবগত করলে ভান্ডারকোর্ট ক্যাম্পের আইসি শরিফুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আসামী বাপ্পি মল্লিক কে গ্রেফতার করেন এবং ভিক্টিমকে উদ্ধার করেন। এবিষয়ে বটিয়াঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থল থেকে আসামীকে গ্রেফতার করি এবং চাঁদাবাজি মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এবিষয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মান্নান মিস্ত্রি জানান, আমি নির্বাচনের কাজে আমাদের এলাকায় আসছি, এ বিষয় আপনার কাছে কেবল জানলাম, বিষয়টি সম্পর্কে জেনে আমরা ব্যাবস্থা নেব।
বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ব্রজেন ঢালী জানান, আমি বিষয়টি সম্পর্কে জানিনা, বিষয়টির সত্যতা নিশ্চিত করে আমি আপনাদের জানাবো।এ র আগে বাপ্পির নামে দোকান চুরি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

