খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের উপস্থিতিতে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইনস্ এ “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত।
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা : খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ রেজাউল হক,পিপিএম, মহোদয়ের উপস্থিতিতে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইনস্ এ বিশেষ কল্যাণ সভা আয়োজন করা হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, উপস্থিত ছিলেন জনাব তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত ডিআইজি, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিনান্স, খুলনা রেঞ্জ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা। কল্যাণ সভা সঞ্চালনা করেন জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), খুলনা।
প্রধান অতিথি মহোদয় কল্যাণ সভায় সকল অফিসার ফোর্সের সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তার সংশ্লিষ্ট দপ্তরকে তাৎক্ষণিক সমাধানের জন্য নির্দেশনা প্রদান করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ), জনাব আমির হামজা, সহকারী পুলিশ সুপার, (ডি-সার্কেল) খুলনাসহ খুলনা জেলার সকল থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

