চরতারাপুরে শিমুল বিশ্বাসের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত
এম মনিরুজ্জামান, পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসের ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের আড়িয়া গোহাল বাড়ীয়ার ৭ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং পাবনা – ৫ আসনের ধানের শীষ প্রতীকের কান্ডারি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রহমত আলী শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বোলাল,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু,আবু ওবায়দা শেখ তুহিন, সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ, বিএনপি নেতা শহীদুল ইসলাম লালু, ফরহাদ জোয়ার্দার,আব্দুল আলীম, মোসাদ্দেক আলী মানু, খোকন জোয়ার্দার, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমদ প্রমুখ।
ক্যাপশন: পাবনার চরতারাপুরে উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

