পিরোজপুরে হিজড়া কমিউনিটির টেকসই উন্নয়নে আত্মসহায়ক কর্মসূচি সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
হিজড়া কমিউনিটির টেকসই উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে পিরোজপুরে এক আত্মসহায়ক কর্মসূচি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) পিরোজপুরের পাড়েরহাট সড়কে আত্ম সাহায্য কর্মসূচি (এসএইচপি) কার্যালয়ে “অ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজড়া কমিউনিটি” প্রকল্পের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মিসেস হোসনে আরা বেগম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজের মূলধারায় হিজড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আত্মসহায়্য, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তাদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বাহাদুর হোসেন, অ্যাডভোকেট রাজ্জাক হোসেন, অ্যাডভোকেট আশুতোষ বেপারী, অ্যাডভোকেট মিজানুর রহমান খোকন, অ্যাডভোকেট নাসরিন আক্তার এবং অ্যাডভোকেট রিয়াজ হোসেন। বক্তারা হিজড়া কমিউনিটির অধিকার, সামাজিক স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাদের উন্নয়নে আইনগত সহায়তা ও সামাজিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও তৃতীয় লিঙ্গের সদস্য বনী শিকদার ও মিতু শেখ তাদের বক্তব্যে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে আত্মনির্ভরশীলতা অর্জনের পথে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আত্মসহায়ক

