পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ চোরা কারবারি স্বামী-স্ত্রী আটক
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার ( নওগাঁ) প্রতিনিধ : গতকাল ৪ ডিসেম্বর (আনুমানিক) রাত ১১ টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভেলুপাড়া পাঁকা রাস্তার সামনে অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বাংলাদেশী নগদ ২৩,০০০/-টাকাসহ ২ জন চোরাকারবারী (ক) মোঃ জাহিদুল ইসলাম(৪০), পিতা-মোঃ কছির উদ্দিন সরকার, (খ) মোছাঃ বিউটি বেগম(৩৫), স্বামী-মোঃ জাহিদুল ইসলাম উভয়ের গ্রাম-গোপীনগর, পোস্ট ও থানা-পত্নীতলা জেলা-নওগাঁ। পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি এদেরকে আটক করতে সক্ষম হয়। আসামীসহ আটককৃত মাদক ও মালামাল অদ্য ৫ ডিসেম্বর ২০২৫ তারিখ নিয়মিত মামলার মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। সিজার মূল্য-৩৩,৮০০/-টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

