তারেক রহমান দেশে আসতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাশ ইস্যু করবে, দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে— সেটি অস্বাভাবিক বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে যখন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তখন তার ছেলে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরবেন তা নিয়ে আলোচনা সর্বত্র। এ অবস্থায় তার দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই, দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে— সেটি অস্বাভাবিক বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (২৯ নভেম্বর) বিকালে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্য দেশের কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, লন্ডনে তিনি কোন স্ট‍্যটাসে আছেন, তা জানে না সরকার। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তা আটকাতে পারে, সেটি অস্বাভাবিক। আর বাংলাদেশ যদি তার কোনো নাগরিককে দেশে ফেরত আনতে চায়, তবে অন্য দেশ কীভাবে তাতে বাধা দিতে পারে?
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসে নেই। তার স্ট্যাটাস স্পর্শকাতর, তবে সরকারের কোনো বাধা নেই। তিনি দেশে আসতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওয়ান টাইম পাস দিবে। চাইলে এক দিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে অন্তর্বর্তী সরকার। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্য দেশের কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, লন্ডনে তিনি কোন স্ট‍্যটাসে আছেন, তা জানে না সরকার। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তা আটকাতে পারে, সেটি অস্বাভাবিক। আর বাংলাদেশ যদি তার কোনো নাগরিককে দেশে ফেরত আনতে চায়, তবে অন্য দেশ কীভাবে তাতে বাধা দিতে পারে? পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ আরও বলেন, খালেদা জিয়া অসুস্থতার জন্য বিদেশে যেতে চাইলে, যা সহযোগিতা দরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে।

এর আগে, শনিবার (২৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।‘তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো ধরনের বিধি নিষেধ নেই’‘তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো ধরনের বিধি নিষেধ নেই’ প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে লেখেন, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ নেই। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *