জামায়াত ইসলাম কোনো সন্ত্রাসিদের কাছে মাথা নত করবে না

স্টাফ রিপোটার: ‘জামায়াত কোনো সন্ত্রাসিদের কাছে মাথা নত করবে না’ মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা: শফিকুর রহমান, পাবনার ঈশ্বরদীতে গতকাল যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন।
‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই আমাদের আরো জোরদার হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা থামব না।’ ডা: শফিকুর রহমান লেখেন, বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে— এটি ব্যালটের যুদ্ধ নয়; বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। প্রশাসন যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে, জনগণ দেখতে চায় প্রশাসন কী করে।
তবে সকল সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা হলো— জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। তিনি আরো লেখেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই আমাদের আরো জোরদার হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা থামব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *