ঝিনাইদহে জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা- ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় ঝিনাইদহ আলহেরা স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৩৬ শতাধিক রুকন অংশগ্রহণ করেন। গোপন ব্যালটের মাধ্যমে কেন্দ্রীয় শূরা সদস্য নির্বাচনের লক্ষ্যে তারা ভোট প্রদান করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আলী আজম মোঃ আবুবকর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ–১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক এস এম মতিউর রহমান, ঝিনাইদহ–৩ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, ঝিনাইদহ–৪ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবু তালিব।এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম,জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাই, ছগির আহম্মেদ ও অন্যান্য জেলা, উপজেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল।

প্রধান অতিথি ড. আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলরা বক্তব্য দিতে উঠলে তা অবশ্যই সংক্ষিপ্ত হবে। কোনো মঞ্চে উঠে অন্য দলের ব্যক্তির নাম বা প্রতীকের কথা মুখে আনবেন না। শুধু আমাদের দলের নাম এবং প্রতীক দাঁড়িপাল্লার বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিন। জনগণ পরিবর্তন চায়, জনগণ জামায়াতকে চায়। আগামীর দিন হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিন আমরা আশাবাদী ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *