তারাকান্দায় ডাক্তার নাই, ঔষধ নাই, কীসের হাসপাতাল কের লাগি

হেলাল উদ্দিন সরকার সরকার। স্টাফ রিপোর্টার: দোতলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির শিশু স্বাস্থ্য সেবা, গর্ভকালীন সেবা, ডেলিভারি সেবা প্রদান করা হয়। কিন্তু কেন্দ্রটির ভিতরে গিয়ে দেখা যায় ডাক্তার নেই। আয়া চেয়ারে বসে ঘুমাচ্ছে। এলএমএসএস বাহিরে ঘুরা ফেরা করে। এফডব্লিউবি প্রতিদিনই আসে কিন্তু তার কাছে কোনো ঔষধ পত্র নেই, চিকিৎসক ও নেই। প্রায় দেড় বছর ধরে কোনো ঔষধ সরবরাহ হয় না। এমন দূর অবস্থায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপজেলার বালিখাঁ ইউনিয়ন ভূমি অফিসের সম্মুখে অবস্হান বালিখাঁ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ টির। এখানে প্রতিদিন শত শত গ্রামের মানুষ চিকিৎসা নিতে আসেন। কিন্তু ফিরে যান খালি হাতে। সর্বশেষ গত বছরের ২৫ সেপ্টেম্বর সরকারী ঔষধ সরবরাহ করা হয়েছিল। আয়রন, ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স, কৃমির ঔষদ, জ্বরের ঔষধ, গ্যাসের ঔষধ সহ প্রায় ২৩ ধরনের ঔষধ পাওয়ার কথা। কেন্দ্রটিতে গর্ভবতী সেবা, সাধারণ সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সহ সেবা দেওয়ার কথা। কিন্তু ঔষধ সরবরাহ না থাকার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। জেলার ১৩ টি উপজেলার ৯৬ টি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আছে। বর্তমানে সব কেন্দ্রে ঔষধ সরবরাহ বন্ধ। বিষয়টি ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরী বলেন কেন্দ্র থেকে ঔষধ সরবরাহ বন্ধ থাকায় আমরা সেন্টার গুলোতে ঔষধ দিতে পারি না। তবে এই অবস্থা দ্রুত কেটে যাবে। এছাড়া ৯৬টি সেন্টার থাকলেও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেকমো ও পরিবার কল্যাণ পরিদর্শকের অনেক সেন্টারের পদও খালি রয়েছে। ফলে একজনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে একাধিক সেন্টার সামলাতে হয়। তাই বিষয়টি পরিবার ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেছেন বালিখাঁ ইউনিয়নের জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *