আড়াই কোটি টাকা মূল্যের ২ কেজি ৫৯৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

মশিউর রহমান ঃ র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার এর একটি চৌকস আভিযানিক দল ১২ নভেম্বর ২০২৫ সকালে ঢাকা জেলার ধামরাই থানাধীন সোমবাগ ইউপিস্থ গোয়ালদী এলাকায় অভিযান পরিচালনা করে ০২ কেজি ৫৯৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ কেতাবুল ইসলাম (৫০)’কে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা জেলার ধামরাই থানাধীন সোমবাগ ইউপিস্থ গোয়ালদী এলাকায় একটি বাসায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষণাৎ সিপিসি-২, নবীনগর, সাভার এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় মাদক ব্যবসায়ী মোঃ কেতাবুল ইসলাম (৫০)’কে গ্রেফতার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে আসামির শয়ন কক্ষের খাটের তোষক হতে ০২ কেজি ৫৯৪ গ্রাম হেরোইন উদ্ধার করে যার আনুমানিক মূল্য ২,৫৯,৪০,০০০/- (দুই কোটি ঊনষাট লক্ষ চল্লিশ হাজার) টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *