শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, ৩৯ বিজিবি ক্যাম্প কমান্ডার, শেরপুর আর্মি ক্যাম্প সহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন অংশগ্রহণ করে সুচিন্তিত বক্তব্য প্রদান করেন।

সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *