ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ সংবাদদাতা- ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে শহরের আলহেরা অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোঃ আবু বকর। সভায় সভাপতিত্ব করেন শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল,সহকারী সেক্রেটারি সগীর আহমেদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর সেক্রেটারি ইসরাইল হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই দিনটি আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে। আজ আমাদের প্রত্যেকের উচিত জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। ন্যায়, নীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *