পিরোজপুরে ট্রাফিক পুলিশ অফিস পরিদর্শনে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ পিরোজপুর জেলার ট্রাফিক পুলিশ অফিস পরিদর্শন করেছেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। বুধবার (০৩ নভেম্বর) সকালে তিনি অফিসটি পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার ট্রাফিক বিভাগের অফিসার ও ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,“আইন-শৃঙ্খলা ও শহরের যানজট স্বাভাবিক রাখতে হলে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবার ক্ষেত্রে ট্রাফিক পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে সদাচরণ করতে হবে, কারণ পুলিশ ও জনগণের সম্পর্ক যত দৃঢ় হবে, সমাজে শৃঙ্খলা তত সুসংহত হবে।
তিনি আরও বলেন,“পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজ নিজ বিভাগের সমস্যাগুলো সময়মতো জানাতে হবে। আমরা বিধি মোতাবেক সেসব সমস্যার সমাধান করতে সর্বদা প্রস্তুত আছি। পুলিশ সুপার ট্রাফিক ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও প্রযুক্তি নির্ভর কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান সহ ট্রাফিক পুলিশ বিভাগের অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যরা।

