পিরোজপুরের ৩ আসনের মধ্যে ২টিতে বিএনপির প্রার্থী ঘোষণা: পিরোজপুর-১ এ সিদ্ধান্ত পরে

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী,পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন,পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনয়ন পেয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।

এদিকে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর) আসনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রার্থিতা ঘোষণার পর থেকেই পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসনে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় মনোনয়ন পাওয়ায় প্রার্থীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *