সিলেটে পথ হারানো নিখোঁজ ৪ শিশু ঢাকা শাহাজানপুর পুলিশ কর্তৃক উদ্ধার

সিলেট জেলা প্রতিনিধি: সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা হলো— তানিম আহাম্মেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। শাহজাহানপুর থানা সূত্রে জানা গেছে, রবিবার বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে চার শিশুকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে করে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসে। তবে স্টেশনে নেমে পথ হারিয়ে ফেলে এবং কোথায় যাবে বুঝতে না পেরে তারা শাহজাহানপুর এলাকায় চলে যায়। সেখানে গত ছয় দিন ধরে বিভিন্ন হোটেলে হোটেল বয় হিসেবে কাজ করছিল তারা। পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *