‘শাপলা কলি’ প্রতীক নিতেই রাজি এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির: নাহিদ

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: ‘শাপলা’ প্রতীক নিয়ে ৪ মাস ৯ দিন ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে টানাপড়েন চলছিল নির্বাচন কমিশনের। সম্প্রতি ইসি প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে। তবে এনসিপি তিনটি প্রতীক চেয়ে নতুনভাবে আবেদন করেছে।
আজ রোববার (২ নভেম্বর) সিইসি’র সঙ্গে বৈঠক শেষে দলটির এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনতার মধ্যে ইতোমধ্যেই ‘শাপলা’ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে এখন যুক্ত হচ্ছে ‘কলি’। “আমরা ইনশাআল্লাহ ‘শাপলা-কলি’ নিচ্ছি। পুরো বাংলাদেশের মানুষ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি—আপনারা যে যেখানে প্রার্থী হতে চান, আপনারা নিজ নিজ নির্বাচনী প্রস্তুতি নিন।” “অনেকে প্রশ্ন করছেন, শাপলা নিশ্চিত কিভাবে? এতদিন আমরা বলেছি শাপলা ছাড়া নেব না, কারণ কলি দিয়েছে। কিন্তু এখন নির্বাচন কমিশন যদি প্রকন বা গণবিজ্ঞপ্তি জারি করে, তাহলে আমরা ‘শাপলা-কলি’ প্রতীকেই যাচ্ছি।” তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ এখন পুরো দেশের সামনে স্পষ্ট হয়েছে। তবে আমরা প্রতীক নিয়েই পড়ে থাকতে চাই না। বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “আমরা বলেছি শাপলা ছাড়া নেব না। কিন্তু এখন নির্বাচন কমিশন যদি প্রজ্ঞাপণ বা গণবিজ্ঞপ্তি জারি করে, তাহলে আমরা ‘শাপলা-কলি’ প্রতীকেই যাচ্ছি।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। নির্বাচনে তিনি ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নাহিদ ইসলাম বলেন, আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। প্রার্থীর তালিকা এই মাসেই দিতে পারি। এনসিপি দ্রুত নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, যদিও আমরা নতুন রাজনৈতিক দল। এই এক বছরে আমাদের অনেক কিছু কাঁধে নিতে হয়েছে। আমরা দল গঠনে সেই সময় পাইনি। কিন্তু আমাদের প্রস্তুতি কম থাকুক, বেশি থাকুক সেই জন্য আমরা কখনো নির্বাচন পেছানোর কথা ভাবি না। নাহিদ বলেন, দ্রুত নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন, দেশের স্থিতিশীলতার জন্য। ফলে ফেব্রুয়ারিকে ধরে আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নেবো। এনসিপি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সমস্ত পরিকল্পনা নয়। আমরা নতুন গঠিত হয়েছি। আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি। এই নির্বাচন আমাদের সামনে একটা প্রথম চ্যালেঞ্জ, প্রথম টেস্ট হবে আমরা এটাতে অংশগ্রহণ করবো। ভালো করি, মন্দ করি এটা জনগণ বিবেচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *