পার্বতীপুরে বিএনপির মহিলাদলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
মোঃ মমিনুল ইসলাম, পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার গুলশান নগরের বি এড স্কুলের ৩য় তলায় হলরুমে মহিলা দলের আয়োজনে নবায়ন কর্মী নির্বাচিত করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল দ্বি-বার্ষিক কাউন্সিল -২০২৫ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড পর্যায়ে মহিলাদলের কর্মী নির্বাচন করে। এ ওয়ার্ডে ৫১ সদস্য কর্মীর মধ্যে আজ্জুয়ারা বেগম (৫৮) সভাপতি পদে, বনি আক্তার (৩২) মহিলা সম্পাদিকা পদে এবং মাহবুবা খাতুন (৩৩) সাংগঠনিক সম্পাদিকা পদে নির্বাচিত হন।
উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, মহিলা দলের পৌর বিএনপির সভাপতি আজুমান আরা সুইটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জননেতা আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক, কিন্তু অনিবার্য কারণবশত উপস্থিত না হওয়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক। আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ আতিয়ার রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ বাবলু, সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন, হাফিজুর মান চাঁদালী ও পৌর বিএনপির দফতর সম্পাদক শফিকুল ইসলাম বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন, মহিলা দলের উপজেলা বিএনপির উপজেলা শাখার সভাপতি শাহিদা খাতুন শাহি, পৌর শাখার সাধারণ সম্পাদিকা মাছুদা খাতুন, পৌর শাখার সাংগঠনিক সম্পাদিকা বেলী ২ নং ওয়ার্ড পর্যায়ে সদস্য সচিব ফিরোজ খান ও সাংগঠনিক সম্পাদক ছবুর প্রমূখ। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীণ এ সময় উপস্থিত ছিলেন। এ ওয়ার্ড কাউন্সিলে প্রায় শতাধিক মহিলা কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

