বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০১ জন আসামী গ্রেফতারঃ
মশিউর রহমান ঃ
আগামী দিনের বৈষম্য বিহীন বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল-মামুন শিকদার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪/১০/২০২৫খ্রিঃ তারিখ বরগুনা জেলা পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এর নির্দেশনায় এসআই/(নিঃ) বিকাশ কর্মকার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বেতাগী থানার ০৬ নং কাজিরাবাদ ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ চান্দখালী বাজার হতে ধৃত আসামী জাহাঙ্গীর হাওলাদার(৪৪), পিতা- মোঃ মোকসেদ আলী হাওলাদার‘কে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

