খুলনা বটিয়াঘাটায় এস ও এস সোস্যাল সেন্টারের আয়োজনে বাল্যবিবাহ রোধে সচেতনতা সভা অুনষ্ঠিত

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: “বাল্যবিবাহ রোধ করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটায় এস ও এস, সোস্যাল সেন্টার খুলনা’র আয়োজনে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ -২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভাটি গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় বটিয়াঘাটা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার’র সভাপতিত্বে স্থানীয় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় ।
এস ও এস সোস্যাল সেন্টারের সহকারী পরিচালক মোঃ জুবায়ের রহমান’র সঞ্চালনায় সার্বিক দিক নিয়ে আলোচনা ও প্রশ্নের ভিত্তিতে মতামত গ্রহণ করেন রিজিওনাল ম্যানেজার, জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচি, ব্র্যাক কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী। আলোচনায় উঠে আসে ১) বিবাহরে বয়স সীমা মেয়েদের ১৮ এবং পুরুষদের ২১ কেন করা হয়েছে, এর নিচে বিয়ে হলে কি ধরণের সম্মূখীন হয় মেয়েদের পরিবার সহ ছেলেদার পরিবার, ২) শিশু বয়সে বিবাহ হলে সে সন্তান জন্ম নেয় তা পুষ্টিহীন ও অঙ্গ হানি হয় বেশি, বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে বেশী ফলে যে সন্তান জন্ম নেয় তারা বেশি ক্ষতিগ্রস্থ হয়। ৩) দেখা যায় বিচ্ছেদের ফলে ঐ সন্তানেরা অভিভাকহীন হয়ে পড়ে, ফলে বখেটা হয়ে যায় প্রায় ৯০/৯৫%।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট অবঃ অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, জামায়াতে ইসলামীর থানা বায়তুলমাম সেক্রেটারি মোঃ আঃ কাদের গাজী, সাংবাদিক ও ২ নং বটিয়াঘাটা ইউনিয়নন জামায়াতের সভাপতি ও অন্যান্য সাংবাদিকবৃন্ধ যথাক্রমে মোঃ তরিকুল ইসলাম, ইমরান হোসেন, সেখ রাসেল, গাজী তরিকুল ইসলাম, সোহরাব মুন্সী, অরূপ জোদ্দার,পরাগ রায়, রিপন রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ, সবুজ মিস্ত্রী, শিক্ষক যথাক্রমে সন্তোষ কুমার মন্ডল, ননী গোপাল গোলদার, লতিকা মল্লিক, মন্দির কমিটির সভাপতি অধ্যাপক পঞ্চানন মন্ডল সহ এস ও এস কর্মী রিফাত ম্যাডাম, মারতী গাইন সহ অভিভাবকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *