খুলনার বটিয়াঘাটা জলমা ইউনিয়নের দারোগাভিটা শান্তিনগর এলাকায় সুফিয়া বেগম নামে এক বৃদ্ধার রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের দারোগাভিটা শান্তিনগর এলাকায় সুফিয়া বেগম (৭০/৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। সে ওই এলাকার হান্নান মাতব্বর এর স্ত্রী। সোমবার (৬ অক্টোবর) রবিবার সকালে বৃদ্ধার নিজ বাড়ির থেকে লাশটি উদ্ধার করা হয়।
বটিয়াঘাটা থানার ওসি মো: আব্দুর রহিম জানান, নিহতের মাথা, কপাল ও কানের গোড়ায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কাজ শুরু করেছে।
বটিয়াঘাটা থানা পুলিশ জানায়, নিহত সুফিয়া বেগম একাই ওই বাড়িতে বসবাস করতেন। তার ছেলে ও স্বজনরা খুলনা শহরে থাকেন। সকালে প্রতিবেশী শাহ আলমের স্ত্রী সুফিয়া বেগম সবজি দিতে এসে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় মৃতদেহের মাথার ডানপাশে এবং বাম কানের সাইডে আঘাতের চিহ্ন ও নাক-মুখে রক্ত পাওয়া গেছে। সুফিয়ার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উক্ত বৃদ্ধা নারীকে হত্যা করে বারান্দার সামনে খড়কুঁটোর উপর ফেলে রেখেছে।

