সুজানগরে আব্দুর রউফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সুজানগর(পাবনা)প্রতিনিধি: বিএনপির নেতাকর্মীরা পাবনার মহা সড়কে মানববন্ধন ও ও বিক্ষোভ মিছিল করে, সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সুজানগর বণিক সমিতির সদস্য সচিব ও বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান, জননেতা শেখ আব্দুর রউফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে হাজার হাজার বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার দুলাই ও আহম্মদ পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে সর্বস্তরের দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে পাবনা – ঢাকা মহাসড়কে এই মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল টি মহাসড়ক প্রদক্ষিণ করে দুলাই বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সুজানগর বাজার চাঁদাবাজ মুক্ত করার জন্য
উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ কে বণিক সমিতির সদস্যসচিব নির্বাচিত করেন সাধারণ ব্যবসায়ীরা।
শেখ আব্দুর রউফ যখন চাঁদাবাজ বিরুদ্ধে অবস্থান নেয়, তখন একটি মহল ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাকে বেধড়ক মারপিট করে প্রাণনাশের চেষ্টা করেন।
তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি কুচক্রী মহল বিএনপির কেন্দ্রীয় কমিটিকে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে দলের ত্যাগী ও পরীক্ষিত এবং জনপ্রিয় নেতা শেখ আব্দুর রউফ কে বহিষ্কার করান। তারা আরো বলেন, শেখ আব্দুর রউফের বহিষ্কার ও নিষ্ক্রিয়তার কারণে উপজেলা বিএনপি দিন দিন দুর্বল হয়ে পড়ছেন। এতে করে প্রতিপক্ষ দলের লোকজন প্রভাব বিস্তার করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী কে বিজয়ী করার জন্য শেখ আব্দুর রউফ কে অতি বিলম্বে তাকে বহিকারাদেশ প্রত্যাহার করে সংগঠন কে শক্তিশালী করতে হবে। শেখ আব্দুর রউফ বিগত দিনের আন্দোলন-সংগ্রামে একাধিক বার হামলা-মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন। অপারেশন ক্লিন হার্ডে শেখ আব্দুর রউফ নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছিল। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সুসংগঠিত করে দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা তার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,দুলাই ইউনিয়ন বিএনপি নেতা দুলাল শেখ, কামরুল ইসলাম, হাসান আলী শেখ, আহম্মদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মাসুম হায়দার, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন সবুর, বিএনপি নেতা হাজী মোহাম্মদ আলী, ডাক্তার আব্দুল আউয়াল,ঢাকা মহানগর ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বাপ্পি। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্যাপশন পাবনার সুজানগরে বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *