পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার পিরোজপুর জেলা বিএনপির চার সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
আহ্বায়ক করা হয়েছে নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম খান,সদস্য সচিব করা হয়েছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি সাইদুল ইসলাম কিসমত,যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানকে,সদস্য হয়েছেন সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
দলীয় সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত করতেই এ আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানা গেছে।
উল্ল্যেখ এর আগে ২০২২ সালের ১৫ এপ্রিল সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহ্বায়ক, গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে সদস্য সচিব ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি ৩ সেপ্টেম্বর ঐ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।

