সুজানগরের মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
সুজানগর (পাবনা) প্রতিনিধি: “এসো সবাই শপথ করি, মাদক মুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে এলাকার সাধারণ জনগণ এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে,মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে,
উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের আবুল কালাম মিয়া ও তার পরিবার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচি সম্পন্ন মন্তব্য করার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী মানববন্ধনে বক্তব্য রাখেন,উদয়পুর সেকেন্দারি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হামিদুল হক মিনু মোল্লা, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা দেলোয়ার হোসেন, উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, বিএনপি নেতা আবুল কালাম মিয়া,মনদিল মন্ডল, আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ শেখ, জাহিদ মিয়া, আব্বাস উদ্দিন আলহাজ। এছাড়াও স্কুলের শিক্ষার্থী শশী, স্বপ্না প্রমুখ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শেখ আলমগীর হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় উঠতি বয়সের যুবকরা প্রকাশ্যে বিক্রি ও সেবন করছে গাঁজা,ইয়াবা ও হেরোইন। মাদকাসক্তের কারণে চুরি, ছিনতাই ও বেড়ে গিয়েছে। স্কুলের শিক্ষার্থীরা ইভটিজিং এর শিকার হচ্ছে। তারা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,অতি দ্রুত মাদক বিক্রি ও সেবনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান। ক্যাপশন:পাবনার সুজানগরে মাদক বিরোধী মানববন্ধন।

