খুলনার বটিয়াঘাটায় ত্যাগী নেতাদের বাদ দিয়ে আমওয়ামী দোসরদের দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলার ৭নং আমিরপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বিএনপির ত্যাগি নেতা কর্মীদের বাদ দিয়ে আওয়ামী দোসরদের দিয়ে পকেট কমিটি করার প্রতিবাদে ১৮/০৯/২০২৫ তারিখ বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে ৭নং আমিরপুর ইউনিয়নের খারাবাদ বাইনতলা বাজারে ইউনিয়ান বিএনপির অঙ্গ সংগঠমের ত্যাগী নেতা কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এসময়ে বক্তারা বলেন,”আমরা ১৭ বছর ধরে আওয়ামী দোসরদে দিয়ে নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, ঘর ছেড়েছি। যাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি তাদের কে দিয়ে খামখেয়ালি ভাবে জেলা কমিটির তৈয়বুর রহমান, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব ফারুক খন্দকার গণ এসে আমাদের সার্চ কমিটির কারো সাথে কোন প্রকার যোগাযোগ বা আলাপ আলোচনা না করে তাদের মত করে ঘোষিত পকেট কমিটি করে গেছে। বটিয়াঘাটায় বিএনপিকে ধংস করার জন্য আওয়ামী দোসরদের নিকট থেকে বিশেষ সুবিধা নিয়ে এরা এসব করছে। আমরা অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে নতুন করে ত্যাগিদের নিয়ে কমিটি করার আহবান জানাই। তা না হলে আমরা আগামীতে এর চেয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবো। “এসময়ে উপস্থিত ছিলেন, হায়দার আদী, সিহাব মোড়ল, মোঃ বোরহান সেখ, মোঃ আলী রেজা, মোঃ মোজাফ্ফার সেখ, মহাম্মদ আলী ফারাজী, টিপু খান, মোঃ মুজিবর ফরাজি, মোঃ আজিজুল সেখ, মোঃ রবিউল সেখ, পলাশ সেখ, মোতাহাব আলী, মোঃ আলম সেখ, মো. মাছুদ মোডল, মোঃ কবিরুল ইসলাম, মোঃ আতাউর রহমান, মোঃবাবুল সেখ, হেলাল ফরাজি, মোঃ নাইমুল আকঞ্জি, মোঃ তুহিন সেখ, কাকলি বেগম, মোছাঃ খাদিজা বেগম, রিয়াজুল শেখ, খানজাহান শেখ, লিটু মল্লিক, আশরাফ আলি, আফজাল শেখ, তৌহিদ শেখ, জাহিদ শেখ, চঞ্চল শেখ, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *