হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার এক যুবক আটক, কুরিয়ারে গাজা বুকিং দিতে গিয়ে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাঠাতে গিয়ে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৮টায়।

জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে নতুন ব্রীজ এজে আর কুরিয়ার সার্ভিস অফিসে একটি পার্সেল পাঠাতে আসে চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী গ্রামের ওসমান গনির ছেলে আব্দুল্লাহ (২৫)। অফিসের কর্মীরা তার পার্সেল দেখে সন্দেহ হলে খুলে দেখেন। এ সময় ভেতরে গাঁজা পাওয়া গেলে তারা দ্রুত চুনারুঘাট থানায় খবর দেন। খবর পেয়ে টহলরত পুলিশের এএসআই ইলিয়াস তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল্লাহকে গ্রেফতার করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। চুনারুঘাট থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *