পার্বতীপুরে কাভার্ডভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর–রংপুর সড়কের তাজ অটো রাইস মিলের নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী একটি কাভার্ডভ্যানের সাথে পার্বতীপুরগামী (দিনাজপুর হ-১৮-৯৩১৩) নম্বরের ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। এতে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হন। নিহত চালকের পরিচয় মাসুদ রানা পিতা ফেরদৌস আলী গ্রাম বিশ্বনাথপুর উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *